কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ
র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

সেনাবাহিনী-পুলিশের চাকরিচ্যুত সদস্যসহ ৫ আসামি রিমান্ডে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে র‌্যাব পরিচয়ে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩) ও পুলিশের চাকরিচ্যুত গোলাম মোস্তফা ওরফে শাহীন পুলিশসহ (৫৫) পাঁচ আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্য আসামিরা হলেন মো. ইমদাদুল শরীফ ওরফে নয়ন (২৮), সাইফুল ইসলাম শিপন (৩৫), মো. হাসান (২৮)।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১টা ৪৫ মিনিটে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য দুইজনকে ডাকাত দলের দলনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ১৪ জুন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের এমডি আব্দুল খালেক নয়নের বাসা থেকে দুটি ব্যাগে ভরে দুটি মোটরসাইকেলে ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন চারজন ব্যক্তি। বাসার সামনে বাম পাশে পৌঁছাতেই আগে থেকে অবস্থান নেওয়া কালো রঙের হাইস গাড়ি মোটরসাইকেল দুটির গতি রোধ করে। পরে র‍্যাব পরিচয়ে ও র‍্যাবের পোশাক পরা ৮ থেকে ১০ জন অস্ত্রের মুখে ওই চারজনকে জিম্মি করে ব্যাগ ছিনিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‍্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি ওই মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধড়ার চেষ্টা করে। ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক পড়া ব্যক্তিরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

এ ঘটনায় নগদ কোম্পানির মানি ডিস্ট্রিবিউটর মো. আব্দুর রহমান গত ১৪ তারিখ উত্তরা পশ্চিম থানায় একটা মামলা করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X