কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:২৩ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

চানখাঁরপুলে ৬ হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ।

রোববার (১০ আগস্ট), বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে তা এক দিন পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল।

গতকাল সকালে এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

এর আগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

গত ৩ জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তি নির্দেশ দিয়ে ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত ২৫ মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

মামলার পলাতক চার আসামি হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহত হন আনাস। গত ২০ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদন আজ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X