কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের ওপর পরবর্তী শুনানির জন্য ২৫ নভেম্বর দিন রেখেছেন হাইকোর্ট। সে পর্যন্ত এনসিটি পরিচালনায় চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া চূড়ান্ত করার বিষয়ে সরকার উদ্যোগ নেবে না বলে আদালতকে বলেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এ রিট আবেদন করেন।

এ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আদালত পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) দিন রাখেন। তখন আবেদনকারীপক্ষ থেকে চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চাওয়া হয়। কারণ, ১৩ নভেম্বর রাষ্ট্রপক্ষ বলেছিল, শুনানি শেষ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেবে না। অথচ এরই মধ্যে চুক্তি-প্রক্রিয়ার জন্য মূল্যায়ন কমিটি গঠনের প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। আদালত অসন্তোষ প্রকাশ করে শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই চুক্তি প্রক্রিয়া এগিয়ে না নিতে রাষ্ট্রপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, শুনানি না হওয়া পর্যন্ত এ ব্যাপরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে আদালতকে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X