কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহতি

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ছবি : সংগৃহীত
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ছবি : সংগৃহীত

দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় পৃথক দুই মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত পৃথক দুই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।

আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শওকত মাহমুদ বিষয়টি জানিয়েছেন।

এদিন ছাত্রলীগের উভয়পক্ষের নেত্রীরা আদালতে হাজির হন। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে কোনো পক্ষই আদালতে নারাজি দাখিল করেননি। আদালত পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতির আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছর ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় উভয়গ্রুপ পাল্টাপাল্টি মামলা করেন।

মামলা দুটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলেন পুলিশ আদালতে তাদের অব্যাহতির প্রার্থনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

আদালত সূত্রে জানা গেছে, পৃথক দুই মামলায় ৩৩ জনকে আসামি করা হয়। এক মামলায় আসামি ১৯ জন, আরেকটিতে ১৪ জন। ১৪ আসামি হলেন—রিভা, রাজিয়া, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান ও আনিকা তাবাসসুম স্বর্ণা।

১৯ মামলার আসামিদের মধ্যে রয়েছেন—সহসভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার ঊর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী ও জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১২

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৩

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৪

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৫

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৬

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৭

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৮

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৯

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

২০
X