কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

প্রায় ৬ বছর আগে ঢাকার হাজারীবাগে সোহেল হাওলাদার ওরফে সোহেল নামে এক ব্যক্তিকে খুনের দায়ে স্ত্রী শিল্পী বেগমসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দণ্ডিত ব্যক্তি হলেন- শিল্পী বেগমের ছেলের ঘনিষ্ট বন্ধু ফাহিম পাঠান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় ফাহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। শিল্পী বেগম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হাজারীবাগের মধ্য বসিলা এলাকা থেকে দুর্গন্ধযুক্ত ও ক্ষতচিহ্ন সহকারে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে পুলিশ জানতে পারে, শিল্পী বেগম, তার ছেলে সিজান মাহমুদ ও সিজানের ঘনিষ্ট বন্ধু ফাহিম পাঠান এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৪ জুলাই শিল্পী বেগম ও ফাহিম পাঠানকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার ইন্সপেক্টর হুমায়ন কবির। সিজান (১৭) শিশু হওয়ায় তার বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়। যার বিচার শিশু আদালতে চলছে।

এদিকে অভিযোগপত্রে উঠে আসে, শিল্পীর তৃতীয় স্বামী সোহেল। তারা হাজারীবাগে থাকতো। সিজানও তার মায়ের সঙ্গে থাকতো। সোহেলকে মামা বলে ডাকতো। তবে সোহেল তাকে দেখতে পারতো না, মাঝে মাঝে মারধর করতো। তার মাকেও মারতো। এ কারণে সে তার বাবার কাছে বাগেরহাট চলে যায়। সরকারি চাকরি দেবে বলে সোহেল সিজানের বাবার কাছ থেকে বিভিন্ন সময় এক লাখ ৪০ হাজার টাকা নেয়। কিন্তু চাকরি দেয় না। ২০২০ সালের ২০ জুলাই সোহেল সিজানকে ফোন করে বাগেরহাট মাজারে দেখা করে। তাকে ঢাকায় আসতে বলে এবং চাকরির ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দেয়। ৩ সেপ্টেম্বর সিজান ঢাকায় আসে।

চাকরি ও টাকা ফেরত দেওয়ার বিষয় নিয়ে তাদের মাঝে কথাকাটাকাটি হয়। ১০ সেপ্টেম্বর টাকার বিষয় নিয়ে শিল্পীর সঙ্গে সোহেলের ঝগড়া হয়। সোহেল শিল্পীকে মারধর করে। রাতে বাসায় ফিরে টের পেয়ে যায় সিজান। সিজান বিষয়টি ফাহিমকেও জানায়। সোহেলকে ঘুমের ট্যাবলেট খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করে তারা। ১৩ সেপ্টেম্বর শিল্পী শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সোহেলকে খাওয়ায়। সন্ধ্যা সাতটার দিকে সিজান ও ফাহিম বাসায় এসে শিল্পীকে বাসা থেকে চলে যেতে বলে। বলে, সে থাকলে কোনো কাজ হবে না। পরে শিল্পী তার বোনের বাসায় মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় চলে যায়। পরে সিজান ও ফাহিম সোহেলের দুই পা বেঁধে, মুখ গামছা দিয়ে বাঁধে। মুখ বালিশ দিয়ে চেপে ধরে। পরে ছুরি দিয়ে গলাকেটে সোহেলকে হত্যা করে।

২০২৩ সালের ৫ এপ্রিল শিল্পী বেগম ও ফাহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মামলার রায় দিলেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X