কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক সেনাপ্রধানের জেরা

অপ্রয়োজনীয় জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জেরা শেষ হয়েছে। এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা সম্পন্ন হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চতুর্থ দিনের মতো ইকবাল করিমকে জেরা করেন জিয়াউলের আইনজীবী আবুল হাসান।

এর আগে ৩ দিন যথাক্রমে, ১৮ ও ২৩ ফেব্রুয়ারি এবং ১ মার্চ জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটো। জেরায় জিয়াউলের আইনজীবীরা নানান প্রশ্নের মুখে ফেলেন সাবেক এই সেনাপ্রধানকে। তদন্ত কর্মকর্তার শেখানো মতে তিনি জবানবন্দি দিয়েছেন বলেও দাবি করেন তারা।

জেরা শেষে চিফ প্রসিকিউটর বলেন, ‘সময় দীর্ঘায়িত করার জন্য অপ্রয়োজনীয় জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। মামলার যে আইন, এই আইনের স্পিরিটের বাহিরে গিয়ে ডিফেন্সের পক্ষ থেকে অপ্রয়োজনীয় জেরা করেন। যেগুলো এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এমন জেরা তারা ৪ দিন যাবত করেছেন।’

জেরা চলাকালীন দেখা যায়, আসামি জিয়াউল আহসান কাঠগড়া থেকে বারবার কথা বলেন। বিচার চলাকালীন আসামি এভাবে কথা বলতে পারেন কি না জানতে চাওয়া হলে চিফ প্রসিকিউটর বলেন,‘বিষয়টি আমরা ট্রাইব্যুনালের নজরে এনেছি। আমরা বলেছি যে, আসামি তার আইনজীবীকে পরামর্শ দিতে পারবে। এটা তার অধিকার আছে। কিন্তু এই যে বারবার উঠে মাইক্রোফোন নিয়ে কথা বলা বা প্রশ্ন করবে এটা ঠিক নয়। একদিকে আইনজীবী নিয়োগ দেবেন, আবার নিজেই জেরা করবেন। এমন দ্বিচারিকতা করার সুযোগ নেই।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইকবাল করিমে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানের বেপরোয়া তুলে ধরেন তিনি। একইসঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তারা র‌্যাবে গিয়ে পেশাদার খুনি হয়ে ফিরে আসতেন বলে ট্রাইব্যুনালকে জানানো হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ নিয়েও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই সেনাপ্রধান।

এদিন সকালে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই জেরার কার্যক্রম চলে। এমনকি জেরা চলাকালীন কাঠগড়ায় থেকেই নিজের আইনজীবীদের সহযোগিতা করেন তিনি।

গত ১৪ জানুয়ারি জিয়াউলের বিরুদ্ধে ৩টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়। প্রথমটি হলো, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ আরও তিনজনকে হত্যা। দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা। তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X