কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে কে কত আসন পাচ্ছে

নির্বাচন কমিশন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন কমিশন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিস্তারিত তপশিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পৌনে তিন ঘণ্টাব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিদ্যমান আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের আনুপাতিক হারে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি এককভাবে পাচ্ছে সর্বোচ্চ ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে ১২টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাচ্ছে ১টি আসন।

স্বতন্ত্র প্রার্থীরা যদি জোটবদ্ধ হয় তবে তারা ২টি আসন পেতে পারে। তবে ছোট দলগুলো এককভাবে নির্বাচন করলে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। আইনানুযায়ী, গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দল ও জোটভিত্তিক সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করতে হয়। সেই তালিকা অনুযায়ী কমিশন মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করবে।

ইসি সচিব জানান, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। ৮ এপ্রিল পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X