কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের নেতারা। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের নেতারা। ছবি : কালবেলা

রাজধানীর শাহবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিয়াম রহমান (২৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মো. মাহবুবর রহমান মাহবুব (২৭) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ লাভলু (২০)।

বুধবার (১৫ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বেলা ১১টার দিকে শাহবাগ থানাধীন প্রেস ক্লাবের সামনে সেগুনবাগিচা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এতে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন অংশ নেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইট, কাচ, বোতল, কাঠ, পাইপ, লোহার রড, লাঠি, রামদা ও আগ্নেয়াস্ত্রসহ দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করে দফায় দফায় হামলা চালায়। অনেককে হেলমেট পরা অবস্থায় শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। এ সময় নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগও ওঠে।

এ হামলায় মামলার বাদী নিজে আহত হন। তার সঙ্গে অপূর্ব ফাইম অপু, আরাফাত, জিহাদ, হাসান, পারভেজসহ আরও ৪০-৫০ শিক্ষার্থী ও পথচারী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১১

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১২

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৪

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৫

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৬

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৮

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৯

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

২০
X