কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০২:৩৬ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

মাদক মামলায় পাকিস্তানি নাগরিকের যাবজ্জীবন

মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। ছবি : সংগৃহীত
মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নাগরিক আল্লা বক্সকে (৪৮) ১০ কেজি হেরোইন উদ্ধারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি করাচির পাঞ্জাবের মুলতান থানার এলাহী বক্সের ছেলে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস সাজা দেওয়া হয়েছে।

এদিন আসামি আল্লা বক্সকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ মামলার আরেক আসামি করাচির গুলশান-এ-ইকবালের মৃত আবদুর রহমানের ছেলে মো. হারুন (৬০) মামলার বিচার চলাকালে মারা গেছেন। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে ওই দুই পাকিস্তানি নাগরিক এয়ারলাইন্সে করে বিমানবন্দর নামেন। বের হওয়ার সময় এপিবিএন ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন পায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি বিমানবন্দর থানায় মামলা করেন সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুর রহমান। মামলাটি তদন্ত করে সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দেওয়ান কউসিক আহমেদ ওই বছরের ৩০ মে পাকিস্তানি ওই দুই নাগরিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

পরের বছর ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৬ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১০

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১১

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১২

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১৩

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১৪

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১৫

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৭

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৮

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১৯

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

২০
X