কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:২০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ
মাদ্রাসাছাত্র হত্যা

৬ বার নামঞ্জুরের পর জামিন পেলেন আসামি

নিহত মাদ্রাসাছাত্র রেজাউল করিম। ছবি : সংগৃহীত
নিহত মাদ্রাসাছাত্র রেজাউল করিম। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে মাদ্রাসাছাত্র রেজাউল করিম হত্যা মামলায় আসামি মো. সোলায়মান ওরফে সালমান জামিন পেয়েছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ জামিন মঞ্জুর করেন। এর আগে ছয়বার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

এ মামলায় গ্রেপ্তারের পর গত ১০ আগস্ট আসামি সালমানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দীন মীর। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানে দলটির দুই নেতার অনুসারীর মধ্যে সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রেজাউল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রেজাউলের বোন ফারহানা আফরিন সুমি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করেন। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে মোহাম্মদ আলী হোসেন ও মো. সিরাজ তালুকদার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এ ছাড়া অপর আসামি পারভেজ হোসেন বিপ্লব কারাগারে আটক রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X