কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৪:৫০ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গুলিস্তানে মাদ্রাসাছাত্র নিহত : গ্রেপ্তার দুজন রিমান্ডে

নিহত মাদ্রাসাছাত্র রেজাউল করিম। ছবি : সংগৃহীত
নিহত মাদ্রাসাছাত্র রেজাউল করিম। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাদ্রাসাছাত্র রেজাউল করিম নিহতের ঘটনায় পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার দুজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সিরাজ তালুকদার ও মো. সোলায়মান ওরফে সালমান।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দীন মীর। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানে দলটির দুই নেতার অনুসারীর মধ্যে সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রেজাউল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রেজাউলের বোন ফারহানা আফরিন সুমি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X