বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ
দুই ভাইয়ের মৃত্যু

পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি-চেয়ারম্যান ফের রিমান্ডে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই সন্তানের মৃত্যুর ঘটনায় করা মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামান ও এমডি ফরহাদুল আমিনসহ তিনজনের ফের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত মল্লিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আজ সোমবার আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরপর তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য ২ জুলাই দিন ধার্য করেন। এর আগে গত ৮ জুন আদালত শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১২ জুন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় রিমান্ড শেষে স্প্রে ম্যান টিটু মোল্লা কারাগারে রয়েছে।

তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার থাকতেন। এ ঘটনায় তিনি ভাটারা থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X