কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাইয়ের এমপি পদ স্থগিত

নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাই। পুরোনো ছবি
নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাই। পুরোনো ছবি

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নির্বাচনী ফলাফলের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

শৈলকুপা আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

আদালতে নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান।

মজিবুর রহমান বলেন, ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ১৭১টি কেন্দ্রের ভোটগণনা শেষে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই। তার নিকটতম প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭২৮টি ভোট।

এ ছাড়া লাঙল মার্কার প্রার্থী মনিকা আলম পেয়েছেন ৩৯৬ ভোট। কে. এ জাহাঙ্গীর মজুমদার সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ১৬০ ভোট। আম মার্কায় মো. আনিচুর রহমান ২৩৯ ভোট পেয়েছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবদুল হাইসহ তিনজনের বিরুদ্ধে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আলাদা দুটি মামলা দায়ের করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার পর ২৬ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। কিন্তু আসামিরা আদালতে হাজির হননি।

এরপর গত ৩ জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে ৪ জানুয়ারি ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। একইদিন বিচারক বৈজয়ন্ত বিশ্বাসের আদালত তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে শৈলকুপা থানা-পুলিশকে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X