কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

২২ বছর পর হত্যা মামলার রায়, দুজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২২ বছর আগে মালি আবুল হোসেন হত্যার ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলায় নার্সারি মালিকসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (৯ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদের আদালত এ রায় ঘোষণা করেন। এ মামলায় আসামিরা পলাতক রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন নার্সারী মালিক মুস্তাফিজুর রহমান ওরফে লিটন ও মালি আনোয়ার হোসেন ওরফে আনারুল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী আবু হোসেন আসামি মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিমানবাহিনীর কুর্মিটোলা এলাকায় জমি লিজ নিয়ে একটি নার্সারি করেন। মুস্তাফিজুর রহমান নার্সারির কর্মচারীদের নিয়োগ, বদলি, বেতন এবং সবকিছু দেখাশোনা করতেন। ২০০১ সালের ৫ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে মুস্তাফিজুর রহমান হেড মালি আবুল হোসেনকে নার্সারিতে গিয়ে দেখতে পান না। অন্য মালিদের কাছে আবুল হোসেনের কথা জিজ্ঞাসা করেন। তারা জানায়, আবুল হোসেন তার আত্মীয়কে দেখার জন্য হাসপাতালে গেছেন। এর দুদিন পর ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের মৃতদেহ পাওয়া যায়। নার্সারির দুই মালি রবিউল ও আনোয়ারকে বিমানবাহিনীর লোক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

ওই ঘটনায় আবু তাহের বাদী হয়ে ওই বছরের ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১১ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০০৩ সালের ২৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জনেরই সাক্ষ্যগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X