কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পি কে হালদারের বান্ধবী নাহিদা রুনাইয়ের জামিন স্থগিত

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই। পুরোনো ছবি
ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই। পুরোনো ছবি

অর্থ পাচারের অভিযোগে করা মামলায় প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইকে বিচারিক আদালতের দেওয়া জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১০ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৮ ফেব্রুয়ারি নাহিদা রুনাইকে জামিন দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। আর সেই জামিন বাতিল চেয়ে আবেদন করে দুদক।

এর আগে ২০২১ সালের ২৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা। এ মামলায় পি কে হালদার এক নম্বর আসামি। মামলার পর ওই বছরের ১৬ মার্চ বিকেলে মতিঝিল এলাকা থেকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের তৎকালীন ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই এবং সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে গ্রেপ্তার করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে পরস্পরের সহায়তায় প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া/অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান রাহমান কেমিক্যাল লিমিটেডের নামে জাল রেকর্ডপত্রাদি প্রস্তুত করে তা সঠিক হিসাবে ব্যবহার করে ওই অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের মালিককে ভুয়া ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট ঋণের গ্রহীতা রাহমান কেমিক্যাল লিমিটেডের পরিচালকরা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের প্রত্যক্ষ মাধ্যমে ৫৪ কোটি ৫৫ লাখ টাকার ভুয়া ঋণের কাগজপত্র প্রস্তুত করে তা সঠিক হিসাবে ব্যবহার করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কর্মকর্তা ও বোর্ড সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যক্ষ সহায়তায় তুলে আত্মসাৎ করেন।

পরে সময়ে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তরসহ রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারায় অপরাধ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X