কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে ‘কালো পোশাক’ নিয়ে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এ অবস্থায় নিম্ন আদালতের আইনজীবী ও বিচারকরা কালো পোশাক ছাড়াই আদালতে আসতে পারবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- চলমান তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতির আলোচনা হয়েছে।

এতে সিদ্ধান্ত হয় যে, অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের গত বছরের ১৮ অক্টোবর বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। গত বছরের ১৩ মে’র বিজ্ঞপ্তি পুনর্বহাল করা হলো।

এ অবস্থায় দেশের সব অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধানে আবশ্যকতা নেই। ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।

এর আগে বৃহস্পতিবার সকালে ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট‘ এর পক্ষে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন আলাদা ‘ড্রেস কোড‘ নির্ধারণের জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন একদল আইনজীবী।

ই-মেইলে এ আবেদন পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, বায়েজীদ হোসাইন, নাঈম সর্দার ও সোলায়মান তুষার।

গত বছর এক হিট স্ট্রোকে এক আইনজীবীর মৃত্যুর পর সুপ্রিম কোর্ট আইনজীবীদের কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা থেকে রেহাই দিয়েছিল। তবে শীত পড়ার পর ফের কালো গাউন ও কোট পরা শুরু হয়।

এপ্রিলের শুরু থেকে আবার তীব্র গরম পড়েছে একসপ্তাহ ধরে। এই অবস্থায় পোশাক নিয়ে আইনজীবীদের মধ্যে আবার অস্বস্তি তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১০

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১১

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১২

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৩

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৪

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৫

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৭

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৮

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৯

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

২০
X