কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা হাইকোর্টে স্থগিত

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

রংপুরে শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলার বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ড. ইউনূসের পক্ষে শুনানি করেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিচ উল মাওয়া।

মামলার অন্য আসামিরা হলেন- গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহ জাহান।

প্রসঙ্গত, ২০২১ সালে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মামলা দায়ের করা হয়। গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক গোলাম মোস্তফা এ মামলা দায়ের করেন।

মামলার বাদী গোলাম মোস্তফা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ কৃষি ফাউন্ডেশন ইউনিট কার্যালয়ের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়ে বাদীর অবসর গ্র্যাচুইটি এবং অর্জিত ছুটি নগদায়ন বাবদ পরিশোধ না করে তাকে অবসরে যেতে বাধ্য করা হয়। এ ছাড়া, পাওনা পরিশোধ করতে প্রতিষ্ঠানটি টালবাহানা করে আসছে বলে অভিযোগ তোলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যারি কেইনের ওপর জাদু করা’ কে এই ওঝা?

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, জানলে অবাক হবেন

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

যে কারণে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে ছবি তোলেনি লেবানন

১৫ দফা যৌথ ঘোষণা / তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

১০

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

১১

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

১২

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

১৩

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

১৪

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

১৫

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

১৬

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

১৭

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

১৮

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

১৯

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

২০
X