কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৭:২৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিনের রিমান্ডে কাচ্চি ভাইয়ের মালিক সোহেল

কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজ। পুরোনো ছবি
কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজ। পুরোনো ছবি

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানিয়েছেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মাসুদ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ‘কাচ্চি ভাই’ এর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) মালয়েশিয়া থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। আগুনের ঘটনার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১০

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১১

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১২

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৪

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৫

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৭

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৮

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৯

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

২০
X