কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অনৈতিক কাজে বাধ্য, গ্রেপ্তার ২৪ আসামি কারাগারে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গুলশানে স্পার আড়ালে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ২৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

এদিন গ্রেপ্তার ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ১৪ জনের পাঁচ দিনের রিমান্ড ও ১০ জনের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক এএইচএম ফজলে রাব্বি৷ অন্যদিকে আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার ভিকটিম ১৩ নারী আদালতে জবানবন্দি প্রদান করেছেন। পরে আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. রাকিব সবুজ, মোবারক আলী, মোহামাদ তাহমিদ আহমেদ, মো. শিপন ওরফে সাব্বির, নাদির উদ্দিন নাঈম, মো. শিফাত রাসেল, মো. ইব্রাহিম খলিল সাগর, ফরহাদ হোসেন হৃদয়, মোহামাদ জামাল, মো. মিরাজ, মোহাম্মাদ ফরহাদ হোসেন, মোহাম্মদ ফারুক মিয়া, শামীম রায়হান, সরকার নাহিদুল ইসলাম, রাফসান হাবিব, মো. আলমগীর হোসেন, মোহামম্মদ ইমাম হোসেন দর্জি, নাবিব আহসান, মিজানুর রহমান, মোহাম্মদে আমিনুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মো. আবু তাহের, আদনান সাঈদ ও হোসেন তাহসিন।

মামলার এজাহারে বলা হয়েছে, সিটি প্যালেস গেস্ট হাউস অ্যান্ড স্পা সেন্টারের মালিক আসামি মো. মিজানুর রহমান ও ম্যানেজার মো. রইচ উদ্দিন অন্যান্য আসামির পরস্পর যোগসাজশে স্পা ব্যবসার আড়ালে যৌন শোষণ ও যৌন নিপীড়নমূলক কার্যকলাপ পরিচালনা করে আসছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী মেয়েদের চাকরির প্রলোভনে ডেকে এনে উল্লিখিত স্থানে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য স্পা ব্যবসার আড়ালে পতিতালয় স্থাপন, পরিচালনা করে ভিকটিমদের পতিতাবৃত্তির উদ্দেশে আহ্বান করে ঘটনা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিকতায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১১/১২/১৩ ধারায় অপরাধ করেছে।

এ ঘটনায় সিআইডির উপপরিদর্শক ইমরান আহাম্মেদ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন। এ ছাড়া মামলায় ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সিটি প্যালেস গেস্ট হাউস অ্যান্ড স্পা সেন্টারের মালিক মো. মিজানুর রহমান, ম্যানেজার মো. রইচ উদ্দিন, ফ্ল্যাটের কেয়ারটেকার মোহাম্মদ লোকমান হোসেন খান, ফ্ল্যাটের মালিক মো. আজাহার আলী ও মাহাবুবুর রহমান শোভন পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

১০

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১১

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১২

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১৩

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৫

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

১৬

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

১৭

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

১৮

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

১৯

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

২০
X