কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গেণ্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরান ঢাকার গেন্ডারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো. আনিস মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি আতরের ব্যবসা করতেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে নারিন্দা বসুবাজার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের চাচাতো ভাই মো. আবিদ বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের গেটের সামনে আনিসের আতরের দোকান ছিল। গতকাল বিকেলের দিকে সে তার বাসা নারিন্দা বসুবাজারের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ কয়েকজন মোটরসাইকেলে এসে তাকে এলোপাথাড়ি গুলি করে। মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আনিস আগেই মারা গেছে।

কে বা কারা গুলি করেছে— এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা তাকে মোটরসাইকেলে এসে গুলি করেছে, সে বিষয়ে বলতে পারছি না।

অবশ্য গেন্ডারিয়া থানার বিএনপির মকবুল হোসনে টিপু কালবেলাকে বলেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি তিতাস এলাকায় কয়েকটি ফ্লাট ও গ্যারেজ দখল করেছিলেন। আওয়ামী লীগের পতনের পর আনিস এসব সম্পদ প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে যান। এ নিয়ে তিতাসের সঙ্গে আনিসের ঝামেলা ছিল। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জেরে তিতাস তাকে গুলি করে হত্যা করে পালিয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গেন্ডারিয়ার নারিন্দা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X