কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ারীতে বিএনপি নেতা ও তার ভাইকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারী থানা। পুরোনো ছবি
রাজধানীর ওয়ারী থানা। পুরোনো ছবি

রাজধানীর ওয়ারী হাটখোলা মোড় এলাকায় আল আমিন ভুঁইয়া (৪২) ও তার আপন ছোট ভাই নূরুল আমিনকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আল আমিন ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার (১৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে সাড়ে ১২টায় এবং নুরুল আমিনকে দেড়টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই রুহুল আমিন জানান, আমার ভাই আল আমিন ওয়ারী থানার বিএনপি মূল দলের যুগ্ম সম্পাদকের পাশাপাশি একটি পত্রিকায় কাজ করতেন। আর নুরুল আমিন পাঠাও মোটরবাইকচালক ছিলেন। আমরা খবর পাই আমার দুই ভাইকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করে ওয়ারীর হাটখোলা মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। পরে খবর পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কে বা কারা আমার দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারব না। বিষয়টি জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আমাদের বাসা ওয়ারির দুই নম্বর কে এম দাস লেন এলাকায়। আমরা শামসুদ্দিন ভূঁইয়ার সন্তান। আমরা তিন ভাই, দুই বোন। নিহত আল-আমিন এক সন্তানের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X