কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টসে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়। ছবি : কালবেলা

পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানির অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসতিয়াক আহম্মেদ হৃদয় (২৪) নামে ওই ব্যক্তিকে গত রোববার রাতে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।

ইসতিয়াক ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক। তার বাড়ি কেন্দুয়ার বাদে আঠারবাড়ী এলাকায়। নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ কালবেলাকে বলেন, ছাত্রলীগ নেতা ইসতিয়াক সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলেন। এ ছাড়াও গার্মেন্টসে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তিনি ফেসবুকে নানাভাবে উসকানিমূলক বার্তা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হন। তার এই ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ সুপার বলেন, বিষয়টি নজরে আসার পর কেন্দুয়া থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ইসতিয়াককে গ্রেপ্তার করে। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X