কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৮:২৩ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

চীনা প্রতারকদের ফাঁদে সচিব, খোয়ালেন ৩ লাখ টাকা

গ্রেপ্তার প্রতারকচক্রের চার সদস্য। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার প্রতারকচক্রের চার সদস্য। ছবি : সংগৃহীত

চীনা প্রতারকচক্রের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন আবুল কালাম আজাদ নামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক এক অতিরিক্ত সচিব। চক্রটি তার কাছ থেকে ৩ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর আরও ৫ লাখ টাকা দাবি করলে রাজধানীর রমনা থানায় মঙ্গলবার (১ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন তিনি।

মামলা করার পরেই কাজ শুরু করে পুলিশ। একদিন পর বুধবার (২ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চক্রের দুই চীনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের থেকে ২০টি ফোন, ১টি ল্যাপটপ, ১টি রাউটার, ২টি পাসপোর্ট ও ৩ হাজার পিস সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার দুই চীনা হলেন ঝ্যাং সিং ও ঝ্যাং ইরউয়া। এ সময় গ্রেপ্তার দুই দুই বাংলাদেশি যুবক সিয়াম চৌধুরী ও মো. আবীর হোসেন। তারা চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থান করছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে টাকা উপার্জনের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে চীনে পাচার করছে। আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাজন নামে প্রতারণা করত এ চক্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X