কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করতে চাপ দেওয়ায় ধর্ষণের পর হত্যা, প্রেমিক গ্রেপ্তার

ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার। ছবি : কালবেলা
ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার। ছবি : কালবেলা

সালমার সঙ্গে শহিদুলের সাত থেকে আট বছরের পরকীয়ার সম্পর্ক ছিল। শহিদুলের বিবাহিত স্ত্রী রয়েছে জানতে পেরে সালমা নিজেকে বিয়ে করতে চাপ দেয়। কৌশলে তাকে ঢাকায় এনে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে আসামি শহিদুলকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ঘটনার এক দিন আগে সালমা শহিদুলের গ্রামের বাড়ি বরিশালে যায়। সালমা জানতে পারে, শহিদুল বিবাহিত এবং তার স্ত্রী বরিশালে গ্রামের বাড়িতে থাকে। এ তথ্য জানার পর শহিদুলকে ফোন করে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সালমাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। তারপর শহিদুল সালমাকে কৌশলে ঢাকায় আসতে বলে। ঢাকায় আসার পর শহিদুল সালমার সঙ্গে ঘটনার দিন বিকেল ৫টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের দেখা করে। ওই দিন শহিদুল রাত ১০টার পর ঘুরতে যাওয়ার কথা বলে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সালমাকে কেরানীগঞ্জে নিয়ে যায়।

পুলিশ সুপার আরও বলেন, শহিদুল জঙ্গলে নিয়ে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সালমার সঙ্গে থাকা ওড়না দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে। সালমার মরদেহ যাতে শনাক্ত না করা যায়, এ জন্য ইটের টুকরো দিয়ে মুখ থেঁতলে চেহারা বিকৃত করে দেয়। এরপর শহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করে। এ মামলার পর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X