শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

ইয়াবাসহ আটক মো. শাহ আলম শেখ। ছবি : সংগৃহীত
ইয়াবাসহ আটক মো. শাহ আলম শেখ। ছবি : সংগৃহীত

বিমানযাত্রী বেশে পেটের ভিতর ইয়াবা বহনকালে দুই হাজার ৯ পিস ইয়াবাসহ মো. শাহ আলম শেখ (৪১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন বিজি-৪৩৪ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে মো. শাহ আলম শেখকে আটক করা হয়। তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে গেলে সে পাকস্থলিতে ইয়াবা পরিবহন বিষয়টি স্বীকার করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করে তার পেটে ডিম্বাকৃতির ৪১ টি বস্তুর সন্ধান পায়।

পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৪১ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। যাতে ২হাজার ৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মো. শাহ আলম শেখ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ২০২৪ সনের নভেম্বরের ০৮ তারিখে একই পন্থায় মাদক পরিবহন করতে গিয়ে ৩০৮০ (তিন হাজার আশি) পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (৩৩) এবং ডিসেম্বর ১৬ তারিখ ৩৫৮৮ (তিন হাজার পাঁচশত আটাশি) পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে আরও দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অ্যাডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান বলেন, পূর্বের তুলনায় ইদানিং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সকল অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১১

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১২

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৩

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৪

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৫

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৬

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৭

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৮

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৯

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

২০
X