চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

ইয়াবাসহ গ্রেপ্তার মো. নাছির উদ্দীন। ছবি : কালবেলা
ইয়াবাসহ গ্রেপ্তার মো. নাছির উদ্দীন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. নাছির উদ্দীন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে অক্সিজেন রোডস্থ মাম ওয়েল মিলসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানায় পুলিশ।

চট্টগ্রাম বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা কালবেলাকে বলেন, নগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকার মাম ওয়েল মিলসের সামনে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। গাড়ির পেছনের অংশে ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া নাছিরের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ধলইনগর এলাকায়। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গাড়িটি জব্দ করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়নি। চালক এ ব্যাপারে কিছু জানতেন না বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X