কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ২ বোন

ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ২ বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ছবি : সংগৃহীত
ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ২ বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাকপ্রতিবন্ধী দুই বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রেজাউল করিম (৬০) নামে এক অটোরিকশা চালককে নগ্ন অবস্থায় আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের মা জানান, রাস্তায় পিঠা বিক্রি করেন তিনি। তার স্বামী খিচুড়ি বিক্রি করেন। বুধবার রাতে তারা কাজে ছিলেন। তখন একই ভবনেরই নিচতলার ভাড়াটিয়া রেজাউল করিম তাদের বাসায় ঢুকে দুই মেয়েকে ধর্ষণ করেন। পরে মেয়েদের চিৎকারে প্রতিবেশীরা এসে রেজাউলকে নগ্ন অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তারা বাসায় গিয়ে দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, তারা বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকেন। তাদের ৩টি মেয়ে। বড় মেয়ের বয়স ১৬ এবং মেজ মেয়ের বয়স ৮। তারা দুজনই বাক প্রতিবন্ধী। এছাড়া ছোট মেয়েটি সুস্থ। ধর্ষক রেজাউল আগে তৃতীয় তলায় তাদের পাশের ফ্ল্যাটে থাকতেন। তবে তার চলাফেরা এবং কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বাড়িওয়ালার মাধ্যমে তাকে সেখান থেকে সরিয়ে বাড়িটির নিচ তলায় ফ্ল্যাটে দেওয়া হয়। এরপরও বাসা ফাঁকা পেলে সে বিভিন্ন অজুহাতে তাদের বাসায় যেতেন।

ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়কারী ডা. সাবিনা ইয়াসমিন জানান, বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে দুই বোনকে হাসপাতালে আনা হয়। তাদের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এখনও টেস্টের রিপোর্ট পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, তারা ধর্ষিত হয়েছে। শিশুরা শারীরিকভাবে সুস্থ থাকলেও তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা খুবই ভয় পাচ্ছে। নিয়মিত তাদের কাউন্সেলিং করানো হবে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দীন জানান, রেজাউল করিম নামে ওই ব্যক্তি শিশু দুটিকে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশীরা আটকের পর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছে। সেই মামলায় রেজাউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X