কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১১:২৯ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তার কর্মচারীকে ছাড়াতে শাহবাগ থানায় একদল ব্যক্তি

অভিযুক্ত ব্যক্তি মোস্তফা আসিফ (অর্ণব)। ছবি : কালবেলা
অভিযুক্ত ব্যক্তি মোস্তফা আসিফ (অর্ণব)। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হেনস্তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এবার সেই কর্মচারীর মুক্তি দাবিতে শাহবাগ থানায় অবস্থান নেন একদল ব্যক্তি।

বুধবার (০৬ মার্চ) রাত থেকে তারা থানার সামনে আবস্থান করে।

রাস্তায় চলাচলের সময় নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে (অর্ণব) বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ।

হেনস্তার পর এ শিক্ষার্থী প্রথমে ঢাবির প্রক্টর অফিসে অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা করেন।

এরপর সেই কর্মচারীকে শাহবাগ থানায় আটক করা হয়। এবার এ কর্মচারীর মুক্তির দাবিতে মাঝরাত থেকে থানার সামনে জড়ো হতে থাকেন বেশ কয়েকজন ব্যক্তি।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানান, মোস্তফা আসিফকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে কিছু ব্যক্তি গতকাল রাত থেকে থানায় আছেন। তারা এখনো আছেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া আসিফকে আদালতে পাঠাবেন তারা। এ বিষয়ে কাজ চলছে।

এর আগে, শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হেনস্তার শিকার হন বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন সেই শিক্ষার্থী। পোস্টে তিনি লিখেন, ‘এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেসে, আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তী সময়ে তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন। উত্তরে বলেন, সে এই ক্যাম্পাসের কেউ না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X