কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাইকেল চোরকে তিন মাসের কারাদণ্ড ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর আজিমপুর বটতলা এলাকায় বাইসাইকেল চুরির দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম- মো. সাকিল আহমেদ (২৮)। শনিবার (৩ মে) সকালে আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিলকে কারাদণ্ড প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, আজিমপুর বটতলা এলাকার শাহসাব বাড়ির সামনে থেকে কারাদণ্ড প্রাপ্ত সাকিল একটি লাল, কালো ও সাদা মিশ্রিত বাইসাইকেল চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরে তারা তাকে সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্টের কাছে হস্তান্তর করে। পুলিশ সার্জেন্ট ও লালবাগ থানা পুলিশের সহযোগিতায় আটক সাকিলকে সাক্ষীসহ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের কাছে উপস্থাপন করা হলে, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর তাকে পেনাল কোডের ৩৭৯ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক বিচার কার্যক্রম অব্যাহত থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X