ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা!

আটককৃত বাবু সরদার ও শাকিল সরদার। ছবি : কালবেলা
আটককৃত বাবু সরদার ও শাকিল সরদার। ছবি : কালবেলা

মাদারীপুরের ডাসারে মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা খেল দুই চোর। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয় ইমামের।

রোববার (১২ অক্টোবর) ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করছেন।

আটককৃতরা হলেন—কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার (২৫) ও কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার (২০)।

ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান, গত ২৩ সেপ্টেম্বর আমি জোহরের নামাজের পরে মসজিদের মিম্বারের ওপর মোটরসাইকেলের চাবি রেখে ঘুমিয়ে পড়ি। এ সুযোগে চাবিসহ আমার ব্যবহৃত রাল রঙের একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। পরে থানায় জিডি করি। গতকাল শনিবার দুপুরের দিকে আমি আরেকটি মোটরসাইকেল নিয়ে মাদারীপুর তেলের পাম্পে গেলে আমার ব্যবহৃত মোটরসাইকেলসহ দুজনকে দেখতে পাই। এ সময় দুই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, চোর চোর বলে চিৎকার করি। তখন মোটরসাইকেলসহ চোর দ্রুত পালিয়ে যাওয়ার সময় মাদারীপুর স্টেডিয়ামের কাছে গিয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে চোরকে ধরতে সক্ষম হই। পরে মোটরসাইকেলসহ ওই দুই চোরকে ডাসার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম কালবেলাকে বলেন, ডাসারে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলায় রোববার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চুরির সঙ্গে আর কোনো সংঘবদ্ধ চোর চক্র জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X