কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০১:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি কিশোরীদের নগ্ন ছবি সংগ্রহে রাখা শখ ছিল তার 

অভিযুক্ত সামির। ছবি : সংগৃহীত
অভিযুক্ত সামির। ছবি : সংগৃহীত

বিদেশি কিশোরীদের প্রলুব্ধ করতেন তিনি। এরপর সংগ্রহ করতেন নগ্ন ছবি। এটিই ছিল তার শখ। এমন অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই যুবকের নাম সামির। তাকে গত রোববার (২১ আগস্ট) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এরপর তাকে দুই দিনের রিামন্ডে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সামিরের ল্যপটপে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার অন্তত ৩০ কিশোরীর ১৬৪টি পর্নো ছবি পাওয়া গেছে। এসব ছবি সংগ্রহে রাখা তার শখ ছিল। এগুলো তিনি বেচাকেনা করতেন না। রিমান্ড শেষে শনিবার ( ২৬ আগস্ট) সামিরকে কারাগারে পাঠানো হয়েছে।

সিটিটিসি কর্মকর্তারা জানান, ঢাকার মার্কিন দূতাবাসের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করে গত সোমবার (২১ আগস্ট) সামিরকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের অনুমতিতে তাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলাটির তদন্ত সংশ্লিষ্ট সিটিটিসির কর্মকর্তারা জানান, গত ২৬ জুলাই গুলশান থানায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাসের আঞ্চলিক কর্মকর্তা মাইকেল লি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ডিসকর্ড অ্যাপের মাধ্যমে বাংলাদেশের তরুণ সামিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী কিশোরীর পরিচয় হয়। এরপর তাকে প্রলুব্ধ করে ওই অ্যাপ ও ই-মেইলে আপত্তিজনক ছবি সংগ্রহ করেন সামির।

জিডির তদন্ত তদারক কর্মকর্তা ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম বলেন, সামির ২০২১ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও করোনার কারণে আর ক্লাস করেননি।

তিনি বলেন, সামির সম্প্রতি অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মা-বাবা তাকে বাইরে কোথাও যেতে দিতেন না। একাকিত্বের কারণে তার মোবাইল ফোনে আসক্তি তৈরি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১০

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১১

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৩

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৪

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৫

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৬

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৭

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৮

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৯

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

২০
X