শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:৫৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মানি এক্সচেঞ্জ কর্মীর পরিকল্পনায় ৫ লাখ রিয়াল ছিনতাই

সৌদি রিয়াল। ছবি : সংগৃহীত
সৌদি রিয়াল। ছবি : সংগৃহীত

মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মী ৫ লাখ সৌদি রিয়াল নিয়ে প্রাইভেট কারে করে পল্টন থেকে উত্তরায় যাচ্ছিলেন। সাত রাস্তা মোড়ে তিনটি মোটরসাইকেল দিয়ে প্রাইভেটকারটির পথ আটকে লুট করা হয় রিয়ালগুলো। ঘটনার পর জড়িত ৬ জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মীর সম্পৃক্তায় পরিকল্পিতভাবে রিয়ালগুলো ছিনতাই হয়েছে।

বুধবার (০২ জুলাই) তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, ঠাণ্ডু মিয়া নামে এক বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীর ৫ লাখ রিয়াল নিয়ে তার কর্মচারী তুহিন উত্তরায় কয়েকজনকে পেমেন্ট করতে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেল করে আসা ব্যক্তিরা তার পথ আটকায়। রিয়ালগুলো জোর করে নিয়ে যায়।

এর আগে, মঙ্গলবার (০১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সাত রাস্তা মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপরেই পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে তাদের গ্রেপ্তার করেছে। তাদের কাছ ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার হয়েছে।

বিষয়টি জানায় তুহিনকে হেফাজতে নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, পুলিশের জেরার মুখে তুহিন স্বীকার করেন যে তার লোকজন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান, তুহিনের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়, সেখানে তার কাছে কিছু লোক টাকা পাবে। ওইসব লোকজনকে টাকা ফেরত দিতেই তুহিন এই কাজ করেছেন।তুহিনের স্বীকারোক্তির পর তার দেওয়া তথ্যে ডিবিসহ পুলিশের একাধিক দল ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ আটক করে। এবং তাদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়েল উদ্ধার হয়। বাকি টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X