বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজার জেলার রামু থানার মৃত কবির আহমদের ছেলে মফিজ আলম (৩৪) এবং সদর থানার মৃত মোক্তার আহমদের ছেলে আজিজুর রহমান (৩২)।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও পরিদর্শক জাকির হোসেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।

তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকায় বিপুল ইয়াবার একটি চালান আসছে। এরপর তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশে তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় পিকআপটি জব্দ করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল সেট ও একজনের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

উপ-পরিচালক শামীম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এনক্রিপটেড অ্যাপস ব্যবহার করত এবং নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করত। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X