কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির নেতাকর্মীদের হাতে আ.লীগের ২১ জন আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় পান্থপথের পানি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ২১ জনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছেন বলে জানা গেছে।

আজ দুপুর ২টার দিকে রাজধানীর গুলিস্তান, ফার্মগেট ছাড়াও কারওয়ান বাজার, আগারগাঁও, পান্থপথ এলাকায় এই দলটি মিছিল বের করে।

পুলিশ জানায়, দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনের বেশি আটক করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ জনকে আটক করেছি। আমাদের অভিযান চলছে।

তিনি আরও বলেন, যেসব জায়গায় তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।

এর আগে আগারগাঁও, শ্যামলী, গুলিস্তান ও তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X