কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে 'পুনঃভর্তি ফি' আদায় বন্ধ : শিক্ষা মন্ত্রণালয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিতে পারবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি গ্রহণ করতে পারবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে ফি সংক্রান্ত নতুন নীতিমালা কার্যকর করার কথা জানানো হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হলে তাকে পুনরায় ভর্তি করার নামে বাড়তি কোনো টাকা নেওয়া চলবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, টিউশন ফি ও সেশন চার্জ আদায়ের প্রক্রিয়া সুশৃঙ্খল করতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট উপকমিটি গঠন করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে তিনজন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে গঠিত এই কমিটি প্রতি পঞ্জিকা বছরের জন্য ফি আদায়ের বিষয়টি তদারক করবে। কমিটির মাধ্যমেই সকল প্রকার ফি সংগ্রহ করতে হবে এবং এই সংক্রান্ত মাসিক প্রতিবেদন পরিচালনা পর্ষদের কাছে জমা দিতে হবে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয় এক সার্কুলারের মাধ্যমে পুনঃভর্তি ফি বন্ধের নির্দেশনা দিলেও অনেক ক্ষেত্রে তা অমান্য করার অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে জনস্বার্থে বাংলাদেশ আইন ও অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। তবে সরকার নতুন এই পূর্ণাঙ্গ নীতিমালা জারির পর রিটকারী পক্ষের আইনজীবীরা জানান, মন্ত্রণালয়ের নীতিমালায় তাদের দাবির প্রতিফলন ঘটায় এখন রিটটি আর চালিয়ে নেওয়ার প্রয়োজন নেই।

নীতিমালা প্রতিপালন নিশ্চিত করতে শাস্তিমূলক ব্যবস্থার বিধানও রাখা হয়েছে।

এতে বলা হয়, কোনোভাবেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না, তবে অনুমোদিত টিউশন ফি গ্রহণ করা যাবে। যদি কোনো প্রতিষ্ঠান বা শিক্ষক এই নিয়মের ব্যত্যয় ঘটান, তবে সেটি ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। এমন অপরাধে সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা বা এমপিও স্থগিত করা হতে পারে এবং ক্ষেত্রবিশেষে তাকে বরখাস্তও করা হতে পারে। এছাড়া এ নীতিমালায় অনিয়ম প্রমাণিত হলে প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি বাতিল করার ক্ষমতাও রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১০

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১১

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১২

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৩

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৪

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১৫

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৬

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৭

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৮

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৯

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

২০
X