ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৪ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ৪২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। পুরোনো ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘কলা, আইন ও সামাজিকবিজ্ঞান’ এই ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে। বেলা ১১টায় এই পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হবে।

এবার এই ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ২৭৯টি। এ হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করছেন ৪১ দশমিক ৬৮ অর্থাৎ প্রায় ৪২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া সময়সূচি অনুযায়ী ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ (শুক্রবার) এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়। অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

১০

সিম-লাইসেন্সে কর প্রত্যাহার, সেবা খাতে কর কমানোর প্রস্তাব

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

১২

দলীয় নিষ্ক্রিয়তায় পদ হারালেন বিএনপি নেতা

১৩

ফুটবলের উৎসব ফিরেছে, ফেরেনি কারিনা

১৪

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

১৫

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

১৬

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

১৭

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

১৮

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

১৯

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

২০
X