কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

‘শোভাযাত্রার পেছনের শিল্পীদের বিদেশ থেকে হুমকি’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার পেছনের কয়েকজন শিল্পীকে বিদেশ থেকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

বুধবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েক দিন ধরে ভিনদেশি ফোন নম্বর থেকে কল করে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চারুকলা অনুষদের অ্যালামনাই শিল্পী ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।

কর্তৃপক্ষ মনে করে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলা নির্মিত দুটি মোটিভ পুড়িয়ে দেওয়া ওই একই দুষ্কৃতকারীরা এই ঘটনায় জড়িত।

প্রসঙ্গত, মানবেন্দ্র অন্যান্য শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ কমিটি এবং চারুকলা অনুষদ এই ঘটনায় তীব্র নিন্দা এবং শিগগির অপরাধী শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

এদিকে মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার চারুকলা প্রাঙ্গণে মানববন্ধন করেন অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষক।

বক্তারা ক্রমবর্ধমান সহিংসতা ও দমন-পীড়ন, বিশেষত শিল্পী ও সংখ্যালঘুদের লক্ষ্য করে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X