জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৫:৫০ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৬:০৫ এএম
অনলাইন সংস্করণ

জাবিতে ছাত্রীকে হেনস্তার অভিযোগে কনস্টেবল আটক

আটক মেহমুদ হারুন। ছবি : সংগৃহীত
আটক মেহমুদ হারুন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে এক কনস্টেবলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১১ জুন) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের মোড়ে তাকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশে দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের পরিচয়পত্র, হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়।

আটক মেহমুদ হারুন নারায়ণগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন।

শিক্ষার্থীরা জানান, দুজন বহিরাগত বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন রাস্তায় এক নারী শিক্ষার্থীকে হেনস্থা করেন। বিষয়টি ওই নারী শিক্ষার্থী মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের জানালে তারা মেহমুদ হারুনকে আটক করে। তবে এ সময় তার সঙ্গে থাকা অন্যজন পালিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন জানান, শিক্ষার্থীরা তাদের হাতে মেহমুদ হারুনকে তুলে দেন। এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই আশুলিয়া থানা থেকে বিশ্ববিদ্যালয়ে আসেন ৪-৫ জন পুলিশ সদস্য। তারা রাত দেড়টার দিকে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান। তবে মেহমুদ হারুনকে আটক করে নিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার এসআই আবজাল নিরাপত্তা শাখার কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিভোগ উঠেছে।

আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, অভিযুক্ত মেহমুদ হারুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। বিশ্ববিদ্যালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফৌজদারি মামলাও দেওয়া হবে। এ ছাড়া উদ্ধত আচরণ করার দায়ে এসআই আবজালকে আশুলিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X