কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার ২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
সাউথইস্ট ইউনিভার্সিটি সামার ২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার ২০২৪ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। গত ৩, ৪ ও ৫ জুলাই ৫টি আলাদা সেশনে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম সেশনটি ৩ জুলাই সকাল ১০টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়। এতে অতিথি হয়ে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার ইফতেখার আলম ইশক।

একই দিন দুপুর ২টায় দ্বিতীয় সেশনে ইইই, আর্কিটেকচার এবং টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সেশনে প্রধান অতিথি ছিলেন মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. শামসুজ্জামান, সিআইপি।

গত ৪ জুলাই সকালে তৃতীয় সেশন শুরু হয়, যেখানে বাংলা, ইংরেজি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন প্রধান অতিথি হিসেবে এ সেশনে উপস্থিত ছিলেন। এ দিন বিকেল ৩টায় চতুর্থ সেশনে সাউথইস্ট বিজনেস স্কুলের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী সেশনে ইইই, সিএসই এবং টেক্সটাইল বিভাগের উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ পর্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ফাইবার অ্যান্ড হোম লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) নির্বাহী পরিষদ সদস্য সুমন আহমেদ সাবির।

সব সেশনে সাউথইস্ট ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম আবুল বাসার (অব.), ডিনরা এবং বিভাগীয় প্রধান, নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান। অতিথিরা নতুন শিক্ষার্থীদের সময়ানুবর্তী হতে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে উৎসাহ প্রদান করেন। তারা শিক্ষার্থীদের আত্মবিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানগত ও দক্ষতা অর্জনে প্রস্তুতির ওপর জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদ নেতাকে শিক্ষার্থীদের ধাওয়া

৩৫ বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠাল রাশিয়া

পরিচয় মিলল বস্তাবন্দি সেই মরদেহের

সংখ্যালঘু-সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয় : অন্তর্বর্তী সরকার

এই পেশায় হাঁটার ভঙ্গি থেকে চেহারা —সবকিছু নিয়েই মন্তব্য আসে : মালবিকা

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে কোন দল সুযোগ পাবে জানিয়ে দিল আইসিসি

স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

জানা গেল রমজান শুরুর তারিখ

নেপালকেও উড়িয়ে দিল বাংলাদেশ

১০

ঠান্ডা আবহাওয়ায় মানুষ কেন বেশি ঘুমায়? যা বলছে চিকিৎসাবিজ্ঞান

১১

মারা গেল সেই হাতি

১২

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

১৩

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের মনোনয়ন বহাল

১৪

রাজনীতি নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

১৫

ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটে হ‍্যাঁ বলতে হবে : আলী রীয়াজ

১৬

ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়

১৭

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯

১৮

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

১৯

ফাইনালের কলঙ্কিত ২২ মিনিট!

২০
X