কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে : আমান

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের নবীনবরণ ও খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে শিক্ষার্থীদের নবীনবরণ ও খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি দোয়া করেছেন। সব রাজনৈতিক দল ও আপামর জনসাধারণ তার জন্য দোয়া করছেন। এটা প্রমাণিত হলো— খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের নয়াবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তিনি কারাবরণ করেছেন। নিজ ছোট পুত্রকে হারিয়েছেন স্বৈরাচারী সরকারের অত্যাচারে। আরেক সন্তান হতে হয়েছেন বঞ্চিত। হাজার কষ্ট নিয়েও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি সবার কাছে গণতন্ত্রের প্রতিচ্ছবি হিসেবে গণ্য হয়েছেন। যেন তিনিই বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, যুগ্ম সম্পাদক মনির হোসেন মনির, যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ অভি ও আশরাফুল আলম, ছাত্রদল আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X