বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০১:১২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অনিবার্য কারণে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৪ স্থগিত করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এ তথ্য প্রকাশ করা হয়। পরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র পরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে ওই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ‘সোমবার কেন্দ্রীয় ভর্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণবশত আগামী ২০ জুলাইয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X