ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

৭ অক্টোবর ‘জাতীয় আগ্রাসনবিরোধী দিবস’ পালনের আহ্বান

কুষ্টিয়ার কুমারখালিতে আবরার ফাহাদের কবর জিয়ারত। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালিতে আবরার ফাহাদের কবর জিয়ারত। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গত ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগ কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। এই দিনকে ‘জাতীয় আগ্রাসনবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’।

সোমবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ছাত্র-জনতার পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালিতে আবরারের কবর জিয়ারত করে মোনাজাত পরিচালনা করা হয়। তাদের সঙ্গে জিয়ারতে অংশ নেন আবরার ফাহাদের দাদু ও চাচা।

মোনাজাত শেষে আবরার ফাহাদের মহান ত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৭ অক্টোবরকে ‘জাতীয় আগ্রাসনবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সব মুক্তিকামী মানুষকে এই দিবসটি পালনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।

এ প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, চব্বিশে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে বাংলাদেশে আধিপত্যবাদবিরোধী যে সংগ্রামের সূচনা হয়েছে, শহীদ আবরার হলেন আমাদের সেই সংগ্রামের প্রবাদ পুরুষ।

তিনি আরও বলেন, হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হয়েছে, শহীদ আবরার হলেন সেই সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। যিনি আমাদেরকে সব আধিপত্যবাদ ও তাঁবেদারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন।

কবর জিয়ারত শেষে উপস্থিত ছাত্র-জনতার পক্ষ থেকে ৭ অক্টোবর ‘আগ্রাসনবিরোধী দিবস’ ঘোষণা করার উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X