কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

স্টেট ইউনিভার্সিটিতে মাইক্রোপ্লাস্টিক ও স্বাস্থ্যঝুঁকি সেমিনার

অনুষ্ঠানে এসইউবি এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি সেমিনারকে প্রাণবন্ত করে তোলে। ছবি : সংগৃহীত
অনুষ্ঠানে এসইউবি এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি সেমিনারকে প্রাণবন্ত করে তোলে। ছবি : সংগৃহীত

বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) পাবলিক হেলথ বিভাগ আয়োজিত বিশেষ সেমিনার ‘অদৃশ্য শত্রু: মাইক্রোপ্লাস্টিক–মাতৃত্ব ও নবজাতক স্বাস্থ্যঝুঁকি’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত ডক্টরস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আখতার হোসেন খান। তিনি সমসাময়িক স্বাস্থ্যঝুঁকি বিষয়ে জনসচেতনতা ও গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান। তিনি মাইক্রোপ্লাস্টিক দ্বারা পরিবেশ দূষণ এবং এর মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যের ওপর সম্ভাব্য ভয়াবহ প্রভাব নিয়ে গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন।

প্যানেল আলোচনায় অংশ নেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ড. শামসুন নাহার ও প্রফেসর ড. হালিদা হানুম। তারা বাস্তব অভিজ্ঞতা ও গবেষণার আলোকে মাইক্রোপ্লাস্টিকজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং নীতিনির্ধারণে সচেতন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন এবং বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ড. আফজালুর রহমান।

সমাপনী বক্তব্যে সেমিনারের সভাপতি ও পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন, মাইক্রোপ্লাস্টিক বিষয়ক আরও গভীর গবেষণার ওপর গুরুত্ব দেন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে টেকসই স্বাস্থ্যসমাজ গঠনের আহ্বান জানান।

সঞ্চালনায় ছিলেন মো. আল্লামা ফয়সাল, প্রভাষক ও কোঅর্ডিনেটর, পাবলিক হেলথ বিভাগ। অনুষ্ঠানে এসইউবি এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি সেমিনারকে প্রাণবন্ত করে তোলে।

এ আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জনস্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যসুরক্ষায় অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১০

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১

১১ রানে হারল বাংলাদেশ

১২

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৩

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৪

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৫

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৬

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৭

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৮

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

২০
X