কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ ঘোষণা দেন। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক আলজাজিরা এই খবর দিয়েছে।

এদিকে, ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া একটি আইনে আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল, যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন। ফলে দেশটির সরকারের জন্য আইএইএ-র সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায়।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে তেহরানও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতিয়ালিতেই ১২ দিনব্যাপী স্থায়ী ওই সংঘাত ২৪ জুন যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও, আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্নের ইরানের এই ঘোষণায় পরিস্থিতির অবনতি হতে পারে।

তারা বলছেন, আইএইএ-র পর্যবেক্ষণ ছাড়া ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সংস্থাটি দীর্ঘদিন ধরেই তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিল। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান বেসামরিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোতে পারে। যদিও তেহরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X