কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ সাবেক মেয়রের

সাবেক মেয়র ও আ.লীগ নেতা রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাবেক মেয়র ও আ.লীগ নেতা রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে (৫৭) ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) এলাকায় তার বাড়ি ঘিরে রাখে যুবক ও জনগণ।

পরে ছাত্র-জনতার ভয়ে পালাতে গিয়ে একটি ডোবাতে ঝাঁপ দেন তিনি। এ সময় তারা তাকে মারধরের চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, গতবছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার ভবানীপুর মোড়লপাড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়িটি স্থানীয় ছাত্র-জনতা ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে ছাত্র-জনতার ভয়ে পালাতে একটি ডোবায় ঝাঁপ দেন তিনি। বিষয়টি পুলিশ জানতে পেরে রফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, জনগণ তাকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X