কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইরান স্টাইলে হামলার হুমকি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইরান স্টাইলে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দখলদাররা হুঁশিয়ার করে বলেছে, যারাই ইসরায়েল স্বার্থবিরোধী কাজ করবে তাদের শাস্তি পেতে হবে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (১ জুলাই) রাতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইয়েমেনে হুতি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালানোর হুমকি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণের অনুরূপ এ হামলা হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

কাটজ এক্স-এ লিখেছেন, ইয়েমেনের সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে। তেহরানে সাপের মাথায় আঘাত করার পর আমরা ইয়েমেনে হুতিদের ওপরও হামলা করব।

তিনি আরও বলেন, যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তার কিছুক্ষণ পরই এই হুমকি দেওয়া হয়।

ইসরায়েলি হুমকির ব্যাপারে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো ইসরায়েল মেনে নিয়েছে—এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামাস এ প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধবিরতির সময়ে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ শেষ করার লক্ষ্যে।’ তবে ইসরায়েল যেসব শর্তে সম্মত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘যারা এ দুদেশের শান্তির জন্য পরিশ্রম করছে, সেই কাতার ও মিশরই এই প্রস্তাব চূড়ান্ত করবে। আমি আশা করি, হামাস এটি গ্রহণ করবে। কারণ, এর চেয়ে ভালো কিছু তারা পাবে না। বরং এ প্রস্তাব তারা না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে পশ্চিমা ও ইসরায়েলি জাহাজে হামলা করছে হুতিরা। গোষ্ঠীটি নিয়মিত বিরতিতে ইসরায়েলের মূল ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে। তবে তেলআবিবের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ব্যর্থ করে দিচ্ছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১০

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১১

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১২

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৩

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৪

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৫

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১৬

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৭

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৮

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৯

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

২০
X