কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না সেখানে ৫ আগস্টের ঘটনার পর পাল্টে যায় দৃশ্যপট।

বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে সে সব প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার।

বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে গত পাঁচ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কীভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ।

ফয়সাল মাহমুদের ফেসবুক পোস্ট।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আর এটি ঘটেছে গত পাঁচ মাসে।

ফয়সাল মাহমুদ লেখেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে ‘প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করত। এরপর তারা ‘অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলতে শুরু করে। এখন শীর্ষস্থানীয় চারটি ভারতীয় সংবাদপত্র - টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস - ধীরে ধীরে শেখ হাসিনাকে ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ শব্দ ব্যবহার শুরু করেছে।

পোস্টের শেষে তিনি লেখেন, পরিবর্তনের ধারাটি খারাপ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X