কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

যারা প্রোফাইল লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ : পার্থ 

আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত
আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিল, আওয়ামী লীগ তাদের জীবন লাল করে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে যারা ফেসবুকে লাল দেখিয়েছে, তাদের জীবনও লাল করে দেবে। যারা মিছিলে নেমেছে, তাদের ভিডিও দেখে ধরে ধরে জীবন ধ্বংস করবে। এই ভয় আর আতঙ্ক এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। চার-পাঁচ কোটি মা মনে করেন, আওয়ামী লীগ ফিরে এলে তাদের সন্তানেরা আর নিরাপদ থাকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল নয়, তারা প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা কখনোই মেধা বা নীতি-আদর্শভিত্তিক রাজনীতি করেনি; বরং সবসময় প্রতিশোধের রাজনীতি করেছে। তাই যখন তারা বলবে—চলুন একসাথে কাজ করি, এই মিথ্যা আহ্বানে বিভ্রান্ত হবেন না। তাদের মুখোশ এখন অনেকটাই উন্মোচিত।

পার্থ বলেন, গত ৯ মাসে তিনি বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য গঠনের একটি বাস্তব প্রয়াস প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন দলকে একত্র করে সম্মিলিতভাবে কাজ করার মনোভাব বিএনপি যেভাবে দেখিয়েছে, তা প্রশংসনীয়। এ কারণে তিনি বিএনপিকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের হিংস্র স্বভাব এখন জাতির কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে পুরো জাতিকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে তারা আর কখনো ক্ষমতায় ফিরে এসে জনগণের জীবনে আতঙ্কের পরিবেশ ফিরিয়ে আনতে না পারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়াদ বাড়লো ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় একদিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১০

নির্ভরা

১১

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১২

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৩

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৪

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৫

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১৬

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১৭

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৯

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

২০
X