রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসায় তৈরি ক্রিমেই দূর হবে মুখের দাগছোপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গরমের দিনের শরীরের পাশাপাশি নিতে হয় ত্বকের বাড়তি যত্ন। এ বাড়তি যত্ন আর নয় চিন্তা। এবার বাসায় তৈরি করা ক্রিম দিয়ে দূর হবে মুখের দাগ। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিমগুলো ত্বকের যত্নে কার্যকর এবং সাশ্রয়ী।

গরমের দিনে ডাবের পানি যেমন শরীরকে শীতল রাখে, তেমনি আমাদের ত্বককে সতেজ করে। তীব্র গরমে ঘামের সঙ্গে শরীর থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থ বেরিয়ে যায়। ডাবের পানিতে থাকা ইলেক্ট্রোলাইট সেই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সেইসঙ্গে ডাবের পানিতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ত্বকের দাগ-ছোপ দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। ভারতীয় এক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।

আগেকার দিনে চিকেন পক্সের কারণে ত্বকে কালো দাগ হয়ে যেত। তখন সেই দাগ তোলার জন্য ব্যবহার করা হতো ডাবের পানি। ডাবের পানিতে থাকা ভিটামিন সি এবং বি কমপ্লেক্স এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের জন্য ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যাল থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করে।

তবে দেরি নয়, আজই তৈরি করে ফেলুন এই ক্রিম। ক্রিম তৈরির জন্য প্রথমে-

ভিটামিন ই সমৃদ্ধ অ্যালোভেরা জেল নিতে হবে। কারণ এতে রয়েছে প্রদাহনাশক উপাদান, যা ত্বক মসৃণ রাখতে সাহায্য করে। ক্রিম তৈরির জন্য একটি পাত্রে ৫ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিতে হবে। সেইসঙ্গে মিশিয়ে নিতে হবে ১০ টেবিল চামচ ডাবের পানি। এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে যোগ করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল। এরপর ১ টেবিল চামচ হোহোবা অয়েল বা নারকেল তেল মিশ্রণটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি কাচের পাত্রে সংরক্ষণ করে রাখতে পারবেন। ঘরোয়া এ ক্রিমটি নিয়মিত মাখলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X