কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

চুক্তিতে না এলে জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে দেশটির পণ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ উদ্‌যাপন করতে গিয়ে ট্রাম্প জাপানের পণ্যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য কমিয়ে ১০ শতাংশে আনা হয়, যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পায়। সেই ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই।

এয়ার ফোর্স ওয়ানে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জাপানের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু আমি নিশ্চিত না আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারব কিনা। আমার সন্দেহ আছে।

জাপান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির উপপ্রধান ক্যাবিনেট সচিব কাজুহিকো আওকি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন তা জানি, তবে সব বিষয়ে আমরা মন্তব্য করি না।

জাপান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া বেশিরভাগ পণ্যে এখন ১০ শতাংশ শুল্ক রয়েছে। যানবাহন ও যন্ত্রাংশে রয়েছে ২৫ শতাংশ শুল্ক, এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত।

জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে গিয়ে তারা এমন কোনো ছাড় দেবেন না যাতে জাপানি কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন।

ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ৯০ দিনের মধ্যে ৯০টি বাণিজ্য চুক্তি করার ইচ্ছা তার রয়েছে। তবে এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১০

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১১

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১২

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৩

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৪

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৫

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৭

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৮

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৯

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

২০
X